জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিল সহ নারী আটক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিল সহ নারী আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ও কালা মিয়ার মেয়ে শাহানা বেগম উরফে কাঞ্চন বেগম (৩৮) কে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক শাহিদ মিয়া, মুহিবুর রহমান, সহকারী উপ পুলিশ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে দুইটি বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে ও শাহানা বেগমকে আটক করে। পুলিশ আরো জানায় আটক করা ফেন্সিডিল গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, পুলিশ বাদী হয়ে শাহানা সহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক শাহানা ওরফে কাঞ্চনকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট