২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। উপজেলার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক আহমদকে পরাজিত করে জয়ের মালা পড়েছেন তিনি।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্ণিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেননি।
গোয়াইনঘাট উপজেলায় ভোটার ছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৯২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ৮৪টি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D