জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে এম লিয়াকত আলী বিজয়ী

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে এম লিয়াকত আলী বিজয়ী

সিলেট জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী বিজয়ী হয়েছেন।

তিনি জৈন্তাপুর উপজেলায় আনারস প্রতীকে ৩৭ হাজার ৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল গফফার চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৮৮ ভোট।

প্রসঙ্গত, জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী দাঁড়ালেও তাদের মধ্যে প্রতীক বরাদ্ধের পর পর ক্রমান্বয়ে ২জন প্রার্থী নির্বাচন হতে সরে দাঁড়ালে শেষ মুহুর্তে ৩জন প্রার্থী ছিলেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সুনারা বেগম (কলস) নির্বাচিত হয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট