২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৪
সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় মদ সহ ৮ কেজি গাঁজা আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারতের মুক্তাপুর হতে ডিবিরহাওর কদমখাল রোড দিয়ে একটি জীপগাড়ি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে আসছে স্থানীয় চারজন মাদক ব্যবসায়ী।
সংবাদের পরিপ্রেক্ষিতে ১৮ মে রবিবার দিবাগত রাত ২টায় ডিবির হাওর কদমখাল রোডে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম, এএসআই দ্বীপক সূত্রধর, কনেষ্টেবল সুলতান, মামুন, সেলিম সহ সঙ্গীয় অন্যান্য ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের জীপ গাড়িকে সিগন্যাল দিলে চালকসহ অজ্ঞাতনামা ৪জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সহ গাড়ী রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ জীপগাড়িতে তল্লাশী চালিযে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার, জীপ গাড়ি আটক করে থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার, ১টি জীপগাড়ি আটক করে থানায় নিয়ে আসে। মাদক আটকের ঘটনায় আজ্ঞাতনামা ৪জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D