২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ মে) সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুলে এ সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিম, ইউনিসেফের সিপিসিএম পলাশী মজুমদার, সিএফ আখি আক্তারসহ আরো অনেকে।
উক্ত প্রশিক্ষণে জেলা ক্রীড়া অফিস, সিলেটের ব্যবস্থাপনায় জার্সি, প্যান্ট ও সাঁতারের অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D