২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, সমবায় এর মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করা সম্ভব। সমবায় সমিতির নেতৃবৃন্দ উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূরকরণ সহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন।
বিভাগীয় কমিশনার ১৩ মে সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সহ সভাপতি মোঃ শাহীন রানা, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সদস্য মোঃ সালেহ আহমদ, ইয়াহইয়া আহমদ, মঈন উদ্দিন, গোলজার আহমদ জগলু, চাঁন মনি বিশ্বাস প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের নেতৃবৃন্দ সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিলেট জেলা সমবায় ইউনিয়নের কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয়াধি বিভাগীয় কমিশনারকে অবগত করেন। তিনি ধৈর্যসহকারে নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D