সিলেট নগরী থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

সিলেট নগরী থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

সিলেটে নগরীর চৌহাট্রা থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় একটি ট্রাকসহ আটক হয়েছেন দুই যুবক।

আটককৃতরা হলেন- মো. রুছেল আহমেদ (২৪) ও মো. রবিউল ইসলাম (২৬)।

শনিবার (১১ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (১০ মে) সকালে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করে। যার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা। এসময় একটি ট্রাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিধি মোতাবেক আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে একইদিন সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সিনেমা হল গেইটের সামন থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক হন চারজন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট