সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ২

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ২

সিলেটের মোগলাবাজার থেকে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আটক হয়েছেন দুজন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এসময় একটি ট্রাকসহ ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করা হয়। যার মূল্য ২২ লক্ষ ৯৮ হাজার টাকা।

আটককৃতরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট