২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী।
বুধবার (৮ মে) বিকালে শমশেরনগরস্থ শিবলী আহমেদ চৌধুরীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তার বাবা প্রয়াত ডাক্তার আবু মোতাহের চৌধুরী ও মা প্রয়াত আলম আরা চৌধুরীর নামে উপহারসরূপ শমশেরনগর হাসপাতাল কমিটির কাছে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমদ।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শমশেরনগর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুলতানা কামরুন নাহার নাহিদা, বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যবস্থাপক ললিত মোহন সিংহ, দাতা পরিবার সদস্য শিরিন চৌধুরী, শাম্মী নাসরিন চৌধুরী ও জসিম উদ্দিন প্রমুখ।
এসময় হাসপাতাল কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ শমশেরনগরের বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী ২০২২ সালে দুবাই শমশেরনগর ওয়েল ফেয়ার ট্রাস্ট্র আরব আমিরাতের এক সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন তারা ৫ ভাই বোন মিলে শমশেরনগর হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স দিবেন। তারই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কমিটির কাছে শিবলী আহমেদ চৌধুরী এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D