দিরাইয়ে ভোটার উপস্থিতি ধীরগতি

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

দিরাইয়ে ভোটার উপস্থিতি ধীরগতি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে শান্তিপূর্ণে ভোট হলেও কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ধীরগতি দেখা যাচ্ছে। উপজেলার অন্যতম বড় ভোট কেন্দ্র ৩৩০০ ভোটারের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি বুথে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ২৬৯ ভোট। এছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে ঘুরে ঠিক একই রকম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গরমের জন্য ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন অনেকে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট