২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৪
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯ নং ওয়ার্ডের ধরাধরপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধরাধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়িতে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ৭-৮ জন হাফপ্যান্ট পরিহিত ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে। ডাকাত দল ঘরে ঢুকে মকবুল হোসেন, তার ছেলে আকবর হোসেন মুক্তাদীর ও হোসেন আহমদ ছোটনসহ সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা লুট করে মাইক্রোবাসযোগ পালিয়ে যায়।
পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় মকবুল হোসেনের ছেলে আকবর হোসেন মুক্তাদীর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ডাকাতি ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D