২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৪
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের চার উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
উপজেলাগুলো হলো সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ। এই চার উপজেলায় লড়ছেন মোট ৫৮ জন প্রার্থী।
এরআগে, গতরাতে নির্বাচনী সরঞ্জাম চার উপজেলার ৩০২টি ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। ভোরে পৌছে ব্যালট।
এদিকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র্যাব ও বিজিবির পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি। এছাড়াও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার নজরদারিও শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের কার্যালয় থেকে দেয়া তথ্য মতে, সিলেটের চার উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য আজ থেকে দায়িত্ব পালন শুরু করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দু’জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি)-এর নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন পুলিশ। গোয়েন্দা নজরদারি রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় রয়েছে।
এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে। থানা এলাকায় র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী তারা অপারেশনে যাবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলাসহ দেশের ১৩৯টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (৮ মে) সকাল ৮টায় এসকল উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ দফায় ১৫২টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন পদের প্রার্থীরা। আবার বিভিন্ন কারণে আরো ৮ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
সিলেট বিভাগের সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় আজ ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু করে সন্ধ্যার মধ্যেই সম্পন্ন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D