দোয়ারাবাজারে বাইক দুর্ঘটনায় এলজিইডি অফিসের কার্যসহকারী নিহত

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

দোয়ারাবাজারে বাইক দুর্ঘটনায় এলজিইডি অফিসের কার্যসহকারী নিহত

সড়ক দুর্ঘটনায় দোয়ারাবাজার এলজিইডি অফিসের কার্যসহকারী মাহফুজুর রহমান (২৯) মারা গেছেন।

মঙ্গলবার (৭ মে) দুপুরে জনতা ব্যাংক ছাতক শাখা থেকে নিজের বেতনভাতার টাকা উত্তোলন করে কর্মস্থল দোয়ারাবাজারে ফেরার পথে ছাতকস্থ কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহফুজুর রহমান। বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পে (আইপিসিপি) কার্যসহকারী পদে দোয়ারাবাজার প্রকৌশলী অফিসে যোগদান করেন মাহফুজুর রহমান।

তিনি নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র।

তাঁর মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট