২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭
রাজধানীর মৎসভবন এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২৫ নেতাকর্মীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর উদ্দেশে মৎসভবন মোড়ে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাসুম শান্ত বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সুশৃংখলভাবে মৎসভবন মোড়ে দাড়িয়ে ছিলাম পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছোড়ে। এসময় আমাদের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। এসময় বেশকিছু নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D