২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এটি আমাদের আংশিক কর্মসূচি। এটি যুগপৎভাবে হবে। ২৮ অক্টোবরের সেই মহাসমাবেশ থেকে আমাদের যাত্রা শুরু হবে। তারপর এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না। অনেক বাধা আসবে, বিপত্তি হবে, সকল কিছুকে অতিক্রম করে জনগণের অধিকার আদায় করে দিতে হবে।
‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশ আর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত করা হবে’ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D