রোববার মৌলভীবাজারে গ্যাস থাকবে না ১৪ ঘণ্টা

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

রোববার মৌলভীবাজারে গ্যাস থাকবে না ১৪ ঘণ্টা

গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইনের জন্য মৌলভীবাজারের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

ঘোষণা অনুযায়ী, রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৬ আগস্ট) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইনের জন্য মৌলভীবাজারের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।

কারিগরিজনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট