২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩
ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দেশব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচি চলবে দেশের বিদ্যুৎ অফিসগুলোর সামনে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে, গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজভী বলেন, দেশে চলছে ভয়াবহ লোডশেডিং। একই সঙ্গে চলছে বিদ্যুৎ খাতে দুর্নীতি। এর প্রতিবাদে আগামী ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান করে স্মারকলিপি দেব আমরা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অনেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D