৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী কে সমর্থন জানিয়েছেন সিলেটের ১৪ দলের নেতৃবৃন্দ।
বুধবার (৩১মে) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দ তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মতিবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ,সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী,সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ,দীন বন্ধু পাল,মাহমুদ চৌধুরী, মোঃ জুনেদুর রহমান,মোঃ আরিফ মিয়া,মো: মারুফ আহমদ,সিকন্দর আলী,ইসমত ইবনে ইসহাক,সত্য রঞ্জন দাস,শহিদুর রহমান,ইফতেখার আহমদ,ব্রজ গোপাল চৌধুরী,শ্রী নিবাস চক্রবর্তী,মোশাহিদ আহমদসহ নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
আনোয়ারুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর ঐক্যকে গুরুত্ব দেয়। সিলেটে আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের তুলানায় এখন আরো বেশি ঐক্যবদ্ধ। আমরা মনেকরি ১৪ দলের সমর্থন আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করবে।
জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেন, আজ আমরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানালাম। আমরা ১৪ দলের প্রত্যেক নেতা কর্মী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে আছি এবং নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শ ও সমর্থন নিয়ে সিলেট নগরকে আমি একটি আধুনিক ও অগ্রসর নগরে পরিণত করতে চাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D