৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ১, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশ নির্বাচনে যদি বিজয়ী হতে পারি তা হলে সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো। তিলোত্তমা সিলেটের নগরীর অংশীদার হবে সকল নগরবাসী, কেউ বঞ্চনার শিকার হবে না।
বৃহস্পতিবার (১ জুন) বিকালে নগরীর মেন্দিবাগস্থ কর আইনজীবীদের হল রুমে এমতবিনিময় সভা অনুষ্টিত হয়।
তিনি বলেন,সিলেট নগরীর ভাঙা রাস্তা, জলাবদ্ধতা ও মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। নির্বাচিত হতে পারলে মাস্টারপ্লান করে সিলেটক নতুন ভাবে গড়বো।
কর আইনজীবী সমিতির সভাপতি ইসতিয়াক হোসাইন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট রাজ উদ্দিন আহমদ,সিলেট বারের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান,অধ্যাপক শফিকুর রহমান,এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা,বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক,এডভোকেট ছালেহ আহমদ সেলিম,এডভোকেট শামসুল ইসলাম,এডভোকেট আব্বাস উদ্দিন,সৈয়দ কামাল আহমদ, এডভোকেট এমদাদুল হক,
এডভোকেট মিসবাউর রহমান আলম,সজল কুমার রায়, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট মামুনুর রশিদ, এডভোকেট ইকরামুল হাসান শিরু,মিন্টু চন্দ্র রায়,সারওয়ার হোসেন খছরু,এডভোকেট নজরুল ইসলাম,এডভোকেট বাবলু চনদ্র ভোমিক,মওদুদ আহমদ,আসাদুজ্জামান চৌধুরী,দেব দুলাল চৌধুরী, আরিফ আহমদ,কমলেন্দ্রু ভট্রাচার্জসহ নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D