গোয়াইনঘাটে ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

গোয়াইনঘাটে ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। জব্দ করা শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সিলেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত ১ মার্চ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৪৮ বিজিবির সদস্যরা গোয়াইনঘাট থানাধীন পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে রানীরঘাট এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে এসব ভারতীয় শাড়ি কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট