২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইসলামি বক্তার জিহ্বা কেটে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকন স্থানে অভিযান চালিয়ে এর চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভুইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভুইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই থানার চাওড়া দৌলতবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বিংলাবাড়ি গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে মো. আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, গত ৫ মার্চ রাত ১২টার দিকে ইসলামি বক্তা মাওলানা মুফতি শরিফুল ইসলাম নুরী (৩৮) বিজয়নগর থানাধীন দৌলতবাড়ী দরবার শরিফের মাহফিল শেষে তার পরিচিত একজনসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রামধননগর রেলক্রসিংয়ে পৌঁছামাত্র কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা চালান। এসময় হামলাকারীরা মাওলানা শরিফুলের মুখে আঘাত করলে তার জিহ্বা কেটে যায়। এছাড়াও তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আশপাশের লোকজন ভিকটিমদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে মাওলানা শরীফুলের অবস্থা আশঙ্কাজনক দেখে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় শরীফুলের চাচা মো. আব্দুল বাছির ভুইয়া (৫৫) বাদী হয়ে আখাউড়া থানায় ৫ মার্চ মামলা দায়ের করেন।
ঘটনার পর এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাব-৯ তদন্ত শুরু করে এবং একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত এ চারজনকে গ্রেফতার করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব-৯।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D