২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
বিশ্বনবীকে নিয়ে ধর্মীয় উস্কানিমূলক ও ভারতীয় রাজনীতিবিদ ও আইনজীবী নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ( ১৩ জুন) ভোর রাতে উপজেলার জাফলং চা বাগান থেকে শ্রাবণ সাঁওতাল রাজ নামের ওই যুবককে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
শ্রাবণ গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। সে জাফলং চা বাগানে ফার্মেসি ব্যবসা করতেন ও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ সাঁওতাল রাজ তার নিজ নামের ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ, নুপুর শর্মাকে সমর্থন, অন্যধর্মের বিষয় নিয়ে ধর্মীয় উসকানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তার নিজস্ব আইডি থেকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়।
এই পোস্টের পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশের নজরে আসলে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই ইমরুল কবীর জাফলং চা-বাগান থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কে. এম নজরুল সাংবাদিকদের জানান, বিশ্বনবীকে কটাক্ষ ও নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় গোয়াইনঘাট থানা পুলিশ শ্রাবণ সাঁওতাল রাজকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি গোয়াইনঘাট থানার ওসি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলকসহ রাষ্ট্রীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D