বিয়ানীবাজারে গেইম খেলে স্কুল ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২২

বিয়ানীবাজারে গেইম খেলে স্কুল ছাত্রের আত্মহত্যা

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে পৌরসভার শ্রীধরা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত স্কুল ছাত্র আহমদ আল আবী (১৩) বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে এবং খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণি ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, নিহত আহমদ আল আবী নিজের ট্যাব দিয়ে ব্লু হোয়েল গেম খেলতে ছিল। এই গেম খেলেই হয়তো সে আত্মহননের পথ বেঁচে নেয়।

স্থানীয়রা জানান, ঘরে দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দরজা খোলে লাশ উদ্ধার করে। এ সময় ঘর থেকে নিহত আহমদ আল আবী এর ট্যাব জব্দ করে পুলিশ।নিহতের স্বজনরা জানান, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আহমদ আল আবী। সে ঘরের প্রবেশ ফটক (কেসি গেইট) তালা দিয়ে ঘরের ভেতর একা ছিল।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি ষ্পষ্ট। তবে কি কারণে সে আত্মহনন করেছে সেটি ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে জানা যাবে।

তিনি বলেন, ওই স্কুল ছাত্রের পরণে ছিলো তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না ছিল। আর লাশটি ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট