সিলেটের ওসমানী হাসপাতাল এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

সিলেটের ওসমানী হাসপাতাল এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

 


সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজিম আহমদ (১৯) । তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক এবং বর্তমানে তিনি নগরীর দরগাহ মহল্লার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট