সিলেটের বিএনপি নেতা মাওলানা রশিদ আর নেই

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

সিলেটের বিএনপি নেতা মাওলানা রশিদ আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ। আজ সোমবার সকাল ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা গেছে, এডভোকেট মাওলানা রশিদ আহমদ গেল এক সপ্তাহ ধরে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী জানান, হাসপাতালেই আজ সকালে মারা যান মাওলানা রশিদ আহমদ। তার জানাজার নামাজের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

রশিদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট