গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আরো ১৭ মৃত্যু

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আরো ১৭ মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১১ এবং ওসমানী হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৯১৯ জনের মৃত্যু হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, একই সময়ে ১৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.১৯ ভাগ। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪৯ হাজার ৬২৮ জনের। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৩৫ জন মিলিয়ে মোট হাসপাতালে ভর্তি ৫৩৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৭৫৮ জন মিলিয়ে মোট সুস্থ ৩৭ হাজার ৭৯৫ জন। গেল ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ বিভাগে আরো ৫১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট