যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার সংক্রমণ

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার সংক্রমণ

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যাও কম নয়। শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই শনাক্ত বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জনস্বাস্থ্য উপাত্তের হিসাব অনুযায়ী, দেশজুড়ে শেষ তিন দিনে করোনা শনাক্তের গড় ১ লাখ। যা গেল সপ্তাহের চেয়ে অন্তত ৩৫ শতাংশ বেশি। গত সপ্তাহে আক্রান্তের বড় অংশই ফ্লোরিডা, লুসিয়ানা এবং আরকানসাস রাজ্যে।

গত সপ্তাহের তুলনায় করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সঙ্গে বাড়ছে মৃত ব্যক্তির সংখ্যাও।

মহামারি করোনার সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাতিল করা হয়েছে। যদিও সাউথ ডাকোটার স্টারগিসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক মোটরসাইকেল র‍্যালি এখনো বাতিল করা হয়নি।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, রবিবার ফ্লোরিডাতে রেকর্ড ২৮ হাজার ৩১৭ জনের করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। রাজ্যটিতে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও গত আট দিনের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট