দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান জকিগঞ্জে

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান জকিগঞ্জে

সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার (৯ আগস্ট) বাপেক্স জানায়, এই গ্যাসক্ষেত্রে উত্তোলন যোগ্য গ্যাস মজুদ আছে ৫০ বিলিয়ন ঘনফুট। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে। এর আগে গত ১৫ জুন আনন্দপুর গ্রামে এই গ্যাক্ষেত্রটির একটি কূপে গ্যাসের আলামত পাওয়া যায়। সেই কূপে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) চালিয়ে ‘সৌভাগ্য শিখা’ প্রজ্জ্বলন করতে সক্ষম হন বাপেক্সের কর্মকর্তারা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট