২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ৭নং জালালপুর ইউনিয়নের, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
শোকবার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের ওপর গভীর আস্থাশীল, বলিষ্ঠ সংগঠক মোঃ আব্দুল কাদের ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা রেখে গেছেন তা চিরদিন দলের নেতাকর্মীরা স্মরণ রাখবে। তার মৃত্যুতে জালালপুর ইউনিয়ন বিএনপি একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো, যার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
ব্যারিস্টার এম এ সালাম শোকবার্তায় মরহুম আব্দুল কাদের এর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D