২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১
অশীতিপর বৃদ্ধা লালচান বিবি। বাড়ি বড়লেখা উপজেলার গ্রামতলায়। তিনি শ্বাসকষ্ট, জ্বরসহ করোনার সকল উপসর্গ নিয়ে ভুগছিলেন। গত শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজন হয় অক্সিজেনের। স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে শনিবার সকালে সিলেট যান। এরপর অক্সিজেন সাপোর্টের জন্য একে একে নগরীর ১০টি হাসপাতাল ঘুরেও সিট পাননি। শেষ পর্যন্ত দুপুর দেড়টায় ওই বৃদ্ধার ঠাঁই হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে। কিন্তু সেখানে ভর্তির মাত্র তিন ঘন্টা পর বিকেল সাড়ে ৪ টায় তিনি মারা যান।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসহাক আজাদ বলেন, ওই বৃদ্ধাসহ ১০ করোনা রোগীকে হাসপাতালের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এ অবস্থায় লাল চান বিবির শ্বাসকষ্টের সমস্যা প্রকট। তাঁর স্বজনরা জানিয়েছেন- সিলেটের দশটি হাসপাতালে তাকে নিয়ে ছুটেছেন। কিন্তু কোথাও শয্যা না পেয়ে এখানে এসেছেন তারা। কিন্তু ভর্তির মাত্র তিন ঘন্টা পর তাঁর মৃত্যু হয়।
ডা. ইসহাক আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীর জন্য স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে ১০টি শয্যা গত সপ্তাহ পর্যন্ত খালি ছিল। কিন্তু গত কয়েকদিনে হাসপাতালের সকল শয্যা পূর্ণ হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D