সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড ৬০২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড ৬০২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

সিলেট বিভাগে বিভাগে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ১৪৩৬টি নমুনা পরীক্ষায় উল্লিখিতদের পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৪১.৯২ ভাগ।

সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অতিমারি করোনাভাইরাসে এ বিভাগে আরো ৭ মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন, ও সুনামগঞ্জে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৫২৪  জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২৫ জন, সুনামগঞ্জে ৩৭জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৪০ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৭০ জন, সুনামগঞ্জে ৮৮ জন, হবিগঞ্জে ৮৭  জন ও মৌলভীবাজারে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৯ হাজার ৫৪৩ জনের।

২৪ ঘন্টায় সুস্থ ১৪০ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৪ হাজার ৮৭২ জন।

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিলেটে ২০ জন, ও মৌলভীবাজারে ৫ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৩ জন। এর মধ্যে সিলেটে ২৪৩ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৩০ জন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট