২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬২ জনের শরীরে। আর এসময়ে সুস্থ হয়েছেন ১২৫ জন। এরআগে গত সোমবার (৫ জুলাই) সিলেটে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল।
বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ১ জনের প্রাণহানী হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৫ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৩৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১১৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৮ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৪ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।
এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D