২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল চলছে। সেই সঙ্গে বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা। থামার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে সাত হাজার ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ আট হাজার ৬১৩ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ২৪ হাজার ৫৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ সাত হাজার পাঁচ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে বাংলাদেশ সময় বুধবার (৭ জুলাই) সকালে তথ্যটি জানা গেছে।
সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ২২ হাজার ৬২১ জন আর মারা গেছেন ছয় লাখ ২১ হাজার ৬৬৪ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ছয় লাখ ৬২ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন চার লাখ চার হাজার ২৪০ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন এবং মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ১৬ জনের।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জন, রাশিয়ায় ৫৬ লাখ ৫৮ হাজার ৬৭২ জন, যুক্তরাজ্যে ৪৯ লাখ ৫৮ হাজার ৮৬৮ জন, ইতালিতে ৪২ লাখ ৬৪ হাজার ৭০৪ জন, তুরস্কে ৫৪ লাখ ৫৪ হাজার ৭৬৩ জন, স্পেনে ৩৮ লাখ ৮০ হাজার ৬১২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৯ হাজার ৫৫৫ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৪১ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্য দিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ২৩১ জন, রাশিয়ায় এক লাখ ৩৯ হাজার ৩১৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ২৬৮ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭০৪ জন, তুরস্কে ৪৯ হাজার ৯৯৬ জন, স্পেনে ৮০ হাজার ৯৫২ জন, জার্মানিতে ৯১ হাজার ৬৩০ জন এবং মেক্সিকোতে দুই লাখ ৩৩ হাজার ৬৮৯ জন মারা গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D