২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১
সারাদেশের ন্যায় সিলেটেও সবাত্মক লকডাউন বাস্তবায়ন করতে নগরীর পয়েন্টগুলোতে আইন-শৃংখলা বাহিনী অবস্থান নেয়। ভোর থেকে নগরীর পয়েন্টগুলোতে আইন-শৃংখলা বাহিনী চেক পোস্ট বসিয়ে রাস্তায় লকডাউন নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সিলেট মহানগরীসহ ৩৩টি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইলকোর্ট পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্যকারীদের যানবাহন’র উপর ১৮৭টি মামলা করা হয়। এ সময় ২,২৫,৫০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল।
এদিকে, এসএমপি পুলিশ কর্তৃক বিভিন্ন চেকপোষ্টে এবং ডিউটিস্থলে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন যানবাহনকে মামলা দেয়া এবং আটক করা হয়।
মামলা দেয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে, ১০টি সিএনজি , মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ০৬টি সহ সর্বমোট ৯৪টি যানবাহনে মামলা দেয়া হয় এবং সিএনজি ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ০৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি সহ সর্বমোট ১১৬ টি যানবাহন আটক করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D