২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রেকর্ড ৩০২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আর সুস্থ্য হয়েছেন ১০৫ জন রোগী।
শুক্রবার (২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ৩০২ জনের মধ্যে সিলেট জেলার ১৭৭ জন রয়েছেন। এছাড়া মৌলভীবাজারের ৫২ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জে ২৫ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজারে ৩ জন ও সুনামগঞ্জে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৮ জন ভর্তি রয়েছেন।
এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৫ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৮৫ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে ৪৮০ জনের মৃত্যু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D