২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ২২, ২০২১
সিলেটের সীমান্ত এলাকা কানাইঘাট থানাধীন লাখাইরগ্রামে অভিযান ৮৪০০০ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে সীমন্ত এলাকায় ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল অনুমান ৫টায় কানাইঘাট থানাধীন সীমান্ত এলাকা লাখাইরগ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে বাড়ি তল্লাশি করে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা আমদানী নিষিদ্ধ চার কার্টুন ৮৪০০০ শলাকা নাসির বিড়ি উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবি বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাচালনের মাধ্যমে আসা বিপুল পরিমান নাসির বিড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D