২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২১
সিলেটের জল্লারপাড়ের ‘জল্লা’ হবে সিলেট নগরের সবচেয়ে আকর্ষনীয় প্রাকৃতিক স্থান। নগরের মাঝখানে অবস্থিত বৃহৎ এই জলাশয়কে পরিচ্ছন্ন করে উম্মুক্ত করা হবে। জলাশয়টি সংরক্ষনে চারপাশে রিটেইনিং ওয়া্ল এবং ওয়াকওয়ে নির্মাণ করা হবে- জানিয়েছেন সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক মেয়র বলেন, ৫ একর আয়তনের এই জলাশয়টি উন্নয়নের কাজ আমরা শুরু করেছি। পরিচ্ছন্নতার পাশাপাশি সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহত্তম এই জলাশয়টি দখলমুক্ত করা হবে। এরই মধ্যে জল্লা’র পশ্চিম পাশে ছাড়ায় রিটেইনিং ওয়াল, ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন ২০২১) সকালে জলাশয় সংরক্ষণের লক্ষ্যে সিসিক জল্লা’র পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, প্রকৃতিকে সংরক্ষণের মাধ্যমে সিলেট নগরের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সিসিক কাজ করছে। জল্লা পরিচ্ছনতা ও উম্মুক্তকরণ প্রকল্পে একদিকে যেমন জলাশয় সংরক্ষণ হবে; অন্যদিকে নগরবাসীর জন্য আরেকটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র উপহার পাবেন।
সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান বলেন, জলাশয় সংরক্ষণকে প্রাধান্য দিয়ে জল্লা’র উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে। চারদিকে ওয়াকওয়ে নির্মাণ এবং নাগরিকদের বসার ব্যবস্থা রাখা হবে এই প্রকল্পে। জল্লার আবর্জনা পরিষ্কার ও খনন করে এটিকে প্রথমে জলাশয়ে পরিণত করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক পাটোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী তানভীর আমহদ তামিম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D