২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১
১৮ জুন ২০২১, শুক্রবার : অসুস্থ বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে অসুস্থ কেন্দ্রীয় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি নেতা মুফতি বদরুন নুর সায়েক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, বিএনপি নেতা সায়েদুল হক সুহেল, মহিবুর রহমান মহিব, আহমদ সুলেমান চেয়ারম্যান, মনিরুল ইসলাম, আব্দুল জব্বার, শফিক মিয়া ও আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D