২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১
সিলেটে বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেল্পমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব এর বিগত তিন বছরের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়ে দুইদিন ব্যাপী এ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন রিসার্স এন্ড ডেভেল্পমেন্ট কালেকটিভ-আর ডি সি নামাক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।
এডাব সিলেট জেলার সকল সদস্য, সরকারী কর্মকর্তা, সূশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেট্রনিক মিডিয়া পার্সন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ইমাম, শিক্ষক, এ্যাডভোকেট, সাংস্কৃতিক ব্যক্তি, এনজিও প্রধান, এনজিও কর্মী, নারী নেত্রী ও ব্যবসায়ী সমিতির সভাপতি এ মূল্যায়ন কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন। জান্নাত ই ফেরদৌসী লাকীর নেতৃত্বে ৫ সদস্যের এ মূল্যায়ন টীম এফজিডি ও সরাসরি প্রশ্ন-উত্তর এর মাধ্যমে সফল ভাবে মূল্যায়ন কার্যক্রম শেষ করেন। এডাব এর পক্ষ থেকে মূল্যায়ন কার্যক্রমে সহায়তা করেন, কাজী মো: আবুল কালাম আজাদ, সদস্য এডাব কার্যনির্বাহী পরিষদ, এডাব সিলেট জেলা শাখা সভাপতি এটিএম বদরুল ইসলাম ও এডাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার। কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: বাবুল আখতার, বিভাগীয় সমন্বয়কারী, এডাব সিলেট বিভাগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D