২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১
শক্তিশালী ন্যাটো বাহিনীর সদস্য হিসেবে উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় গিয়েছিল জার্মানির সেনাবাহিনী। যদিও তাদের বিরুদ্ধে একের পর এক যৌন সহিংসতা ও বর্ণবাদীর অভিযোগ ওঠায় শেষমেশ দেশে ফিরতে হয় তাদের। এবার ৩০ জন জার্মান সেনাকে দেশে ফেরানো হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক মুখপাত্র গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যারা আমাদের দেশকে রক্ষা করেন, এই অভিযোগ তাদের মুখে একটা চড়।
বুধবার (১৬ জুন) তিনি বলেছিলেন, অভিযুক্ত সেনাদের অবিলম্বে দেশে ফেরানো হবে। বৃহস্পতিবার (১৭ জুন) তাদের জার্মানিতে ফেরানো হয়েছে। তিনি জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
জার্মানির একটি পত্রিকা জানিয়েছে, ওই ঘটনা গত এপ্রিলে একটি হোটেলে পার্টি করার সময় হয়েছিল। সেখানে সেনার একটা অংশ বর্ণবাদী ও ইহুদি বিদ্বেষী গান করেন। একজন সেনা অন্য একজনের ওপর যৌন হেনস্থার চেষ্টা করেন। অন্য সেনা তখন ঘুমচ্ছিলেন। পুরোটাই ক্যামেরায় ধরা আছে।
পত্রিকাটির রিপোর্টে বলা হয়, কিছু সেনা মাতাল হয়ে এমন কাণ্ড করেছিলেন যে, সেনা-পুলিশকে ডাকতে হয়।
তারপর তদন্ত করে দেখা যায়, সেনারা এর আগে একটি অনুষ্ঠানে হিটলারের জন্মদিনের গান পর্যন্ত গেয়েছিলেন।
সেনা মুখপাত্র জানিয়েছেন, ওই সেনাদের বিরুদ্ধে বর্ণবাদ, ইহুদি বিদ্বেষ ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। তিনি জানিয়েছেন, এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে কোনো অজুহাত থাকতে পারে না। এটা খুবই লজ্জার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D