২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
১৪ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে অভিযান
সিলেট নগরীর মোড়ে মোড়ে চলছে ট্রাফিক পুলিশের অভিযান। নগরীর ১৪টি পয়েন্টে বিশেষ চেক পোস্ট বসানো হয়েছে। ১২টি টিম এক সাথে বিভিন্ন পয়েন্টে কাজ করবে।
বুধবার (১৬ জুন) সকাল থেকে এ অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। এসময় যানবাহনে কাগজপত্র ও মোটরসাইকেল চালকদের লাইসেন্সসহ হেলমেট না থাকায় মামলা দিতে দেখা গেছে।
নির্দেশনাগুলো হলো- ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরীতে গাড়ি চলবে না, সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ মোট চার জন থাকবে, সার্কিট হাউজ থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় রং পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চালানো হবে, হেলমেটবিহীন রাইডারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রিপল (তিনজন) রাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপরে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ট্রাফিক পক্ষ উপলক্ষে সড়কে শৃঙ্খলা আনা হবে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সারা বছর আমরা সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। ট্রাফিক পক্ষ উপলক্ষে আমাদের এ নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হবে।
তিনি বলেন, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র পরীক্ষা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটবিহীন ও ট্রিপল রাইডিং এবং সার্কিট হাউজ থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তায় রং পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের বিষয়টিকে এবারের ট্রাফিকপক্ষে বিশেষ ভাবে ফোকাস করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D