২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ায় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি সিলেট-৩সহ তিনটি উপ-নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, আপনি (শফি চৌধুরী) এ নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে দলের কাছে একটি ভিডিও ক্লিপ এসেছে। এ বিষয়ে আগামী ১৮ জুনের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত কারণ দর্শাতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D