২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১
সাহেদ আহমদ : ৩ কোটি টাকা মূল্যের জমির উদ্ধারে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুলশি গ্রামের আব্দুল গফুরের ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাইকেল মিয়া ১৫ জুন মঙ্গল দুপুরে এক সংবাদ সম্মেলন করেছে। অসুস্থতা জনিত কারণে মাইকেল মিয়া’র মনোনিত এডভোকেট প্রিন্স আলম হাওলাদার তার পক্ষে লিখিত বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে এডভোকেট প্রিন্স আলম হাওলাদার জানান, মাইকেল মিয়া একজন যুক্তরাজ্য প্রবাসী। ১৯৮৭ইং সনে তিনি সিলেটের সদর উপজেলার ঘোপাল গ্রামের ছিদ্দেক আলীর মেয়ে মিনারা বেগমকে বিবাহ করেন। বিয়ের পর থেকে তাদের সংসার জীবন ও শশুর বাড়ীর সবার সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি শশুর বাড়ীর লোকজনদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা সহ শাশুড়ীর প্রতি মাসের ঔষধ খরচ প্রদান করেন। তাদের সংসারে ৬ জন ছেলে-মেয়ে রয়েছে।
১৮/২০ বছর আগে শশুর বাড়ীর লোকজন মাইকেল মিয়াকে জানায় ঘোপাল এলাকায় কিছু জায়গা বিক্রি হবে। ঐগুলো কিনে রাখলে ভবিষ্যতে ভাল হবে। তাদের কথামত সরল বিশ্বাসে প্রায় ১৮/২০ লক্ষ টাকা লন্ডন থেকে পাঠায়। তারা মাইকেল মিয়াকে জানায় তার নামে জায়গা কিনা হয়েছে।
বিগত ৩/৪ বছর আগে মাইকেল মিয়া ক্রয়কৃত ভূমিতে গৃহ নির্মাণ করতে উদ্যোগ নেয়। তখন তার শশুর বাড়ীর লোকজনের কাছে জায়গার কাগজপত্র চাইলে তারা নানা ধরনের টালবাহানা শুরু করে এভাবে কয়েকদিন চলার পর এইসব বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে তা তিক্ততার দিকে গড়ালে তার শশুর বাড়ীর লোক মৃত ছিদ্দেক আলীর ছেলে ইলিয়াছ আলী (বাবুল মিয়া), ইসমাইল আলী ও ইব্রাহিম আলীর কুমন্ত্রণায় মাইকেল মিয়া’র স্ত্রী সুনামগঞ্জের ছাতক থানায় তার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ে করে।
উক্ত মামলায় মাইকেল মিয়া দুই বার কোর্টে হাজির হন কিন্তু বাদী উপস্থিত হননি। বাদী পক্ষ উক্ত মামলায় এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের প্রমাণ দাখিল করতে পারেনি। অচিরেই এই মামলা থেকে মাইকেল মিয়া অব্যাহতি পাবেন।
বিষয়টি আন্দাজ করতে পেরে মাইকেল মিয়া’র শশুর বাড়ীর লোকজন নতুন নতুন আরো অনেক কুটকৌশল অবলম্বন করে বিভিন্ন মাধ্যমে তার চরিত্র হননের ঘৃন্য চেষ্টায় লিপ্ত হচ্ছে। এতে করে তার সামাজিক মানমর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তাদের ধারনা তাদের এই কুটচালে তিনি বিধস্ত হয়ে যাবো আর তারা মাইকেল মিয়া’র সম্পত্তি (যার বর্তমান মূল্য প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি) আত্মসাত করবে।
মাইকেল মিয়া বৃটিশ হাইকমিশনে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার কামনা করেছেন।
মাইকেল মিয়া উপস্থিত সাংবাদিকদের কে সংবাদ প্রচারের মাধ্যমে দেশে বিদেশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের তার সম্পদ আত্মসাতের অসৎ উদ্দেশ্যে শশুর বাড়ীর লোকজনের নেতিবাচক প্রপাগান্ডা ও প্রচার প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার জন্য। মূলত সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকায় তার প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সকলে দোয়া চান, যাতে তাদের নোংরা ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে করতে পারেন।
মাইকেল মিয়া তার সম্পদ উদ্ধারে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D