২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, জন মানুষের উন্নয়নে এ সরকারের বিকল্প নেই। সরকার গঠনের পর থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ভাত কাপড় বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। নির্বাচনী ইস্তিহারে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সময়ের ব্যবধানে পালন করে যাচ্ছেন।
সারা বিশ্বে যখন মহামারি করোনায় উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে, এ সময় এ সরকার উন্নয়নের ধারাকে অব্যহত রেখেছেন। জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন জুড়ী উপজেরার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ ও মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক ও মসজিদ মন্দিরের অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ।
এছাড়া উপস্থিত পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জহিরুল ইসলাম, কয়েছ আহমদ,ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D