ভূমিকম্প : প্রাকৃতিক গ্যাস উত্তোলন সংক্রান্ত কমিটির প্রতিনিধি দলের সিলেট সফর আজ

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১

ভূমিকম্প : প্রাকৃতিক গ্যাস উত্তোলন সংক্রান্ত কমিটির প্রতিনিধি দলের সিলেট সফর আজ

সিলেট ৯ দিনে ৭ দফা ভূমিকম্পের কারণ অনুসন্ধানে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ক্ষেত্র সংশ্লিষ্ট জাতীয় কমিটির সদস্যরা আজ রবিবার সিলেটে আসছেন। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী কমিটির প্রতিনিধি দলের সিলেট আসার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ থেকে একটি পত্রও তার কাছে পাঠানো হয়েছে।

জালালাবাদ গ্যাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিলেটে পেট্রোলিয়াম ও গ্যাসের উৎপাদনে ভ‚মিকম্পের কোন প্রভাব আছে কি না-সে বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ক্ষেত্র সংশ্লিষ্ট দপ্তর। এর অংশ হিসেবে সিলেটে আসছেন ৫ সদস্যের কমিটি। পেট্রোবাংলার পরিচালক ( প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. শাহীনুর ইসলামকে আহবায়ক করে গঠিত ৫ সদস্যের এই কমিটিতে রয়েছেন বাপেক্সের ১জন জিএম পর্যায়ের কর্মকর্তা, পেট্রোবাংলার ১ জন জিএম পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের দুইজন অধ্যাপক। আজ রোববার থেকে তারা সিলেটে কাজ শুরু করবেন। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি সিলেটে সরেজমিনে পরিদর্শন করে সার্বিক বিষয় বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দেবে।