২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১
নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে সৌরভ চৌধুরী (২১) ও বাদল চৌধুরী (২৯) নামের দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামের সন্তোষ চৌধুরীর পুত্র। তারা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হেলমেটবিহীন অবস্থায় দুই সহোদর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে চৌহাট্টা থেকে আম্বরখানায় যাচ্ছিলেন। পথে ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন মোটরসাইকেলটি থামানোর সিগন্যাল দিলে চালক সৌরভ চৌধুরী বাদীর সাথে অশোভন আচরণ করে। তাদেরকে মোটরসাইকেলটি সাইড করার কথা বললে তারা আরো উত্তেজিত হয়ে তারা সার্জেন্টকে অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি তাকে শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় কনস্টেবল গোলাম রসুল ও জহিরুল ইসলাম এেিগয় এসে স্থানীয় লোকজনের সহায়তায় দুই সহোদরকে মোটরসাইকেলসহ আটক করে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় যাচ্ছিলেন। বেলা সোয়া ১টার দিকে কোতয়ালী থানার সম্মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় সৌরভ চৌধুরী ডিউটিতে থাকা কনস্টেবল সাইফুর রহমান মিন্টুকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে পালানোর চেষ্টা চালায়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা খুবই জঘন্য। ট্রাফিক সার্জেন্টকে মারধরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট বাদী হয়ে দুই সহোদরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D