২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেহাল সড়ক দ্রুত মেরামতের দাবিতে অর্ধদিবস সড়ক অবরোধসহ মানববন্ধন পালন করেছে তিন ইউনিয়নবাসী। দীর্ঘ একযুগ ধরে উপজেলা সদরের সাথে সুরমা, বগুলা ও লক্ষ্মীপুর ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি সংস্কার না করায় এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন ওই তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বিশেষ করে দোয়ারাবাজার উপজেলা সদর থেকে মহব্বতপুর-রাবারড্যাম ভায়া লিয়াকতগঞ্জ (পশ্চিম বাংলাবাজার) সড়ক, বগুলাবাজার টু পূর্ব বাংলাবাজার সড়ক ও মহব্বতপুর মোকাম এলাকার সড়কগুলি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে।
এদিকে খানাখন্দে ভরপুরি এসব সড়ক দ্রুত সংস্কারের দাবিতে তিন ইউনিয়নবাসী মানববন্ধন ছাড়াও মোটরবাইক, অটোরিক্সা, সিএনজি, ট্রাক মালিক ও শ্রমিক সমিতিসহ এলাকাবাসী বুধবার অর্ধদিবস সড়ক অবরোধ করে রাখে। বুধবার
সকালে উপজেলার সুরমা ইউনিয়নের খৈয়াজুরি পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বগুলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজান, উপজেলা ট্রাক সমিতির কোষাধ্যক্ষ সোহাগ, সুরমা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আক্তার হোসেন, উপজেলা সিএনজি মালিক সমিতির সহসভাপতি আমজাদ হোসেন, শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক লোকমান হোসেন, শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করা না হলে সকল প্রকার যান চলাচল বন্ধসহ অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D