২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ৯, ২০২১
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান, বিএনপি সিলেট জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাজহারুল ইসলাম ডালিমের কন্যা সন্তান নাইবিন ইসলাম(৩) গতকাল মঙ্গলবার বেলা ২টা ৫০ মিনিটের সময় সিলেট নগরীর ওয়েসিস হস পিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিষ্পাপ মেয়েটি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলো।
গতকাল বাদ এশা খিদিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মুত্যুকালে বাবা, মা, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদল নেতা মোঃ মাসুদ আলী মাছুম।
সবার ছোট শিশুকন্যা প্রাণচঞ্চল নাইবিন ইসলাম ছিলো বাবা, মা, ভাই, বোন ও স্বজনদের সব চেয়ে আদরের প্রাণভোমরা। হইচই, খেলাধুলা, হুটোপাটি—সব মিলিয়ে হুলুস্থুল। ঘর এলোমেলো, কাগজ ছিঁড়ে কুচি কুচি, ময়লা-ধুলায় মাখামাখি, জানালা দিয়ে টুকিটাকি জিনিস ফেলা—কত কাণ্ডকীর্তি নাইবিন ইসলামের! কড়া গলায় কথা বললেই ঠোঁট ফুলিয়ে কান্না, খানিক পরেই হাসিতে গড়াগড়ি। স্মৃতি চারন করে কথাগুলো বলেছেন পরিবারের স্বজনরা।
বিএনপি নেতার নিষ্পাপ শিশু কন্যা নাইবিন ইসলামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা যুবদল। নিষ্পাপ শিশুর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা যুবদল নেতা মোঃ মাসুদ আলী মাছুম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D