নিয়মিত আদালত চালুর দাবিতে সিলেটে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

নিয়মিত আদালত চালুর দাবিতে সিলেটে আইনজীবীদের মানববন্ধন

নিয়মিত আদালত চালুর দাবীতে সিলেট জজ কোটর্  প্রাঙ্গণে গতকাল রোববার  বেলা ২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বলা হয়, দীর্ঘদিন থেকে নিয়মিত আদালতের পরিবর্তে ভার্চুয়াল আদালত চালু থাকায় বিচার প্রার্থীর ভোগান্তি হচ্ছে। এ ভোগান্তি দূর করতে জেলা বারের আইনজীবীরা নিয়মিত আদালত চালুর পক্ষে। মানববন্ধনের জেলা বারের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট ফজলুল হক সেলিম, সাবেক সভাপতি  এডভোকেট এ. কে. এম সমিউল আলম, সাবেক  সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এ. কে. এম ফখরুল ইসলাম, এডভোটেক কামাল হোসেন, এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর ও এডভোকেট জামাল উদ্দীন বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ সলমান উদ্দীন। সভায় প্রায় ৬০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।