৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ৭, ২০২১
সিলেট নগরীতে এক তরুণ সাংবাদিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (৭ জুন) সকালে নগরীর কাজিটুলার উচাসড়কস্থ বি/৫ নং ৫ তলা বাসার নিচ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর দুপুর দেড়টার দিকে ওই তরুণের মৃত্যু হয়।
নিহতের নাম রাবিদ আহমদ নাজিম (২৭)। তিনি সিলেটের শাহপরাণ থানার আওতাধীন ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে।
নাজিমের ভাই জামিল আহমদ জানান, আজ সকালে আমার বাবাকে কাজিটুলা থেকে কে বা কারা ফোন করে বলেন- আমার ভাই নাজিম পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমরা দ্রুত ওসমানী হাসপাতালে এসে আমার ভাইকে মৃত দেখতে পাই। এর আগে গতকাল রাতে কে বা কারা আমার ভাইকে ফোন করে কাজিটুলায় নিয়ে আসে। রাতে আর সে বাড়ি ফেরেনি। রাতে তার ফোনও বন্ধ ছিলো। এখনও বিস্তারিত কিছু জানি না।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D